BAN vs SA Emerging Player Ripon Mondal and Tshepo Ntuli Fight Video: মাঝ মাঠে মারামারি, Ripon Mondol-র হেলমেট ধরে টানাটানি দক্ষিণ আফ্রিকার বোলার Tshepo Ntuli-র , দেখুন ভিডিও
১০৫ তম ওভারের প্রথম বলে রিপন মন্ডল (Ripon Mondol) একটি সোজা ছক্কা মারেন। এরপর বোলার ব্যাটারের কাছে গিয়ে ঝগড়া শুরু করেন। তিনি শুধু সেখানেই থেমে থাকেননি, নিজের রাগ সামলাতে না পেরে নাটুলি রিপনকে ঠেলা দেন এবং তার হেলমেটের গ্রিল ধরে টানাটানি শুরু করেন
BAN vs SA Emerging Players Fight Video: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের পুরুষের এমারজিং দলের মধ্যকার দ্বিতীয় চার-দিনের ম্যাচের দ্বিতীয় দিনে এমন একটি ঘটনা ঘটেছে যা সবাইকে চমকে দিয়েছে। গতকাল, ২৭ মে মিরপুরের শেখ কামাল জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলায় প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর আজ খেলা যখন ১০৪ ওভারে তখন বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ২৮৬ তখন বল করতে আসেন দক্ষিণ আফ্রিকার উঠতি অফ-স্পিনার শেপো নাটুলি (Tshepo Ntuli)। ১০৫ তম ওভারের প্রথম বলে রিপন মন্ডল (Ripon Mondol) একটি সোজা ছক্কা মারেন। এরপর বোলার ব্যাটারের কাছে গিয়ে ঝগড়া শুরু করেন। তিনি শুধু সেখানেই থেমে থাকেননি, নিজের রাগ সামলাতে না পেরে নাটুলি রিপনকে ঠেলা দেন এবং তার হেলমেটের গ্রিল ধরে টানাটানি শুরু করেন। পরে আম্পায়ার এসে ঝামেলা মেটায়। কিন্তু নাটুলি রেগে গেলেন অথবা কেনই বা ঝামেলা হল সেটা জানা যায়নি। PAK vs BAN 1st T20I Live Streaming in India and Bangladesh: পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টি২০ ম্যাচ, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
রিপনের হেলমেট ধরে টানাটানি দক্ষিণ আফ্রিকার বোলারের
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2025 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

