BAN vs NZ, 2nd Test Day 1 Lunch: কিউই স্পিনে ফাঁসল বাংলাদেশ, ৪ উইকেট খুইয়ে স্কোর ৮০

এখন ক্রিজে রয়েছেন মুশফিকুর রহমান এবং শাহদাত হোসেন

BAN vs NZ, 2nd Test Day 1 Lunch: কিউই স্পিনে ফাঁসল বাংলাদেশ, ৪ উইকেট খুইয়ে স্কোর ৮০
Mushfiqur Rahim (Photo Credit: Bangladesh Cricket/ X)

আজ বাংলাদেশের ঢাকায় নিউজল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে শান্তরা। প্রথম টেস্টে ১৫০ রানে জয়ের পর আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলে কোনো পরিবর্তন হয়নি ঠিকই কিন্তু কিউই দলে স্যান্থনার এসেছেন ইশ সোধির জায়গায় যা আজ বেশ সাহায্য করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে ৮ রানে আউট করে দলের জন্য প্রথম উইকেট নেন মিচেল স্যান্থনার। এরপর পরের ওভারেই মাহমুদুল হাসান জয়কে আউট করেন এজাজ প্যাটেল যার ফলে স্কোর ২ উইকেটে ২৯ রান হয়ে যায়। গত ম্যাচের শতকবীর তথা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ৮ রানে এলবিডাব্লিউ করে বাংলাদেশ দলকে একরকম কাবু করে নেন স্যান্থনার। এরপর মমিনুল হককে ৫ রানে আউট করে ফের আঘাত হানেন এজাজ। এখন ক্রিজে রয়েছেন মুশফিকুর রহমান এবং শাহদাত হোসেন। এই মুহূর্তে স্কোর- ৮০/৪। BAN vs NZ 2nd Test: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 06, 2023 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).