BAN vs NZ 1st Test Day 4 Tea: শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে কিউইরা, জয়ের দিকে পা বাড়িয়ে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ১০০.৪ ওভারে ৩৩৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৩১ রান

BAN vs NZ 1st Test Day 4 Tea: শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে কিউইরা, জয়ের দিকে পা বাড়িয়ে বাংলাদেশ
BAN vs NZ (Photo Credit: Bangladesh Cricket/ X)

সিলেটে আয়োজিত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ব্যাটিং-বোলিংয়ে তাঁদের অসাধারণ দক্ষতা দেখিয়েছে। আজ দিনের দ্বিতীয় সেশনে নিজের অর্ধশতক পূরণ করেন মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। অন্যদিক থেকে তখন উইকেট পড়ে চলেছে। ইশ সোধির (Ish Sodhi) বলে ক্যাচ দিয়ে ৪ রানে ফিরে যান নাঈম হাসান (Nayeem Hasan)। এরপর অ্যাজাজ প্যাটেল (Ajaz Patel) শেষ দুটি উইকেটে শূন্য রানে ফেরেন তাইজুল ইসলাম (Taijul Islam) এবং ১০ রানে আউট হন শোরিফুল ইসলাম (Shoriful Islam)। যার ফলে দ্বিতীয় ইনিংসে ১০০.৪ ওভারে ৩৩৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৩১ রান। অ্যাজাজ প্যাটেল কিউইদের হয়ে ৪ উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে শুরুতেই ৩টি উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। শুরুতে প্রথম রান নেওয়ার আগে টম ল্যাথামকে (Tom Latham) ফেরান শোরিফুল ইসলাম, ১১ রানে তাইজুলের বলে এলবিডাব্লিউ হন উইলিয়ামসন এবং মিরাজের বলে যখন হেনরি নিকোলস ফেরেন তখন কিউইদের স্কোর-৩০/৩। BAN vs NZ 1st Test Day 4 Lunch: কিউইদের ঝুলিতে মোট ৭ উইকেট তবুও ৩০০ রানে এগিয়ে বাংলাদেশ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 02:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).