BAN vs IRE 3rd T20I: পল স্টার্লিংয়ের ৭৭ রানের সুবাদে বাংলাদেশে প্রথম জয় আইরিশদের
মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ
অবশেষে বাংলাদেশের মাটিতে প্রথম জয় তুলে নিল আয়ারল্যান্ড। তবে, প্রথম দুটি টি-২০ জিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে। প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু প্রথম থেকেই বিপাকে পড়ে বাংলা টাইগার্সরা। মাত্র ৪১ রানে ৫ উইকেট হারানোর পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। বাংলাদেশের হয়ে একমাত্র শামীম হোসেন কেরিয়ারের প্রথম অর্ধশতরান করে স্কোর ১০০ পার করেই, তবে শেষ রক্ষা হয়নি এবং মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বল হাতে মার্ক অ্যাডাইর ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এরপর রান তাড়া করতে নেমে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং ৪১ বলে ৭৭ রান করে আয়ারল্যান্ডকে তৃতীয় টি-২০ আন্তর্জাতিকে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয় এনে দেন।
Modhumoti Bank Limited T20i Series: Bangladesh vs Ireland: 3rd T20i
Ireland Won by 7 Wickets
Full Match Details: https://t.co/uOMTygMCrn#BCB | #Cricket | #BANvIRE pic.twitter.com/rIowXCbWyN
— Bangladesh Cricket (@BCBtigers) March 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2023 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

