Babar Azam Surpasses Virat Kohli: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাটের কোন রেকর্ড ভাঙলেন বাবর?
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ৫০ প্লাস রান করার রেকর্ড গড়েন তিনি
আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড ছাড়িয়ে যান। মঙ্গলবার ডাবলিনে ৬ উইকেটের জয়ে বাবর আজমের অর্ধশতক এবং মহম্মদ রিজওয়ানের সঙ্গে তাঁর জুটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। বাবর ব্যাট হাতে তার ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলেন, যার মধ্যে পাঁচটি ছক্কা এবং ছয়টি বাউন্ডারি ছিল। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ৫০ প্লাস রান করার রেকর্ড গড়েন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বাবর ৫০-এর বেশি রানের সংখ্যা এখন ৩৯। যেখানে কোহলি টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৩৮ বার ৫০ প্লাস রান করেছেন এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা ৩৪ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্যান্য রেকর্ডের মধ্যে বাবর প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে এক ওভারে ২৫ রান করেন যার মধ্যে ছিল ৪টে ছক্কা। IRE vs PAK 3rd T20I Result: শাহিনের অসামান্য স্পেল, রিজওয়ান-বাবরের জুটিতে সিরিজ জয় পাকিস্তানের
দেখুন তালিকা
Babar Azam overtakes Virat Kohli for the most 50+ scores in T20Is. 😲#BabarAzam #ViratKohli #CricketTwitter #IREvPAK pic.twitter.com/TG4C9mdoN6
— Sportskeeda (@Sportskeeda) May 15, 2024
দেখুন বাবরের ছক্কা
Babar Azam 4 Sixes in an over 🔥🔥pic.twitter.com/MUYi3N7qqB
— ٰImran Siddique (@imransiddique89) May 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 15, 2024 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

