Josh Inglis: শেফিল্ড শিল্ড খেলতে টেস্ট দল থেকে ছাড়া পেলেন অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাটার জশ ইংলিস
বৃহস্পতিবার বিকেলে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনে নেটে দেখা যায় ইংলিসকে। তারপর তিনি শেফিল্ড শিল্ড খেলতে সিডনির বিমানে চড়েন। ইংলিস অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের একমাত্র সদস্য যাকে শেফিল্ড শিল্ডের এই রাউন্ডের ম্যাচের জন্য ছেড়ে দেওয়া হয়েছে
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের (Sheffield Shield) ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য রিজার্ভ ব্যাটার জশ ইংলিসকে (Josh Inglis) দল থেকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচের জন্য ইংলিসের নাম ১৩ সদস্যের স্কোয়াডে নাম কিন্তু নেই। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া তাদের একাদশ নিশ্চিত করে। স্কট বোল্যান্ড আহত জশ হ্যাজেলউডের পরিবর্তে এই দলে খেলছেন। বৃহস্পতিবার বিকেলে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনে নেটে দেখা যায় ইংলিসকে। তারপর তিনি শেফিল্ড শিল্ড খেলতে সিডনির বিমানে চড়েন। ইংলিস অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের একমাত্র সদস্য যাকে শেফিল্ড শিল্ডের এই রাউন্ডের ম্যাচের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। শেফিল্ড শিল্ডে তারকাদের মধ্যে দলে রয়েছেন বিউ ওয়েবস্টার, শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেট। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র নিশ্চিত করেছেন, প্রয়োজনে ব্রিসবেন টেস্টে ইংলিসকে দলে ফেরানো হতে পারে। IND vs AUS 2nd Test Live Scorecard: পিঙ্ক বল টেস্টে ১৮০ অলআউট ভারত, মিচেল স্টার্কের ঝুলিতে আধ ডজন উইকেট
ছাড়া পেলেন অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাটার জশ ইংলিস
Surprise! Josh Inglis has snuck into the WA XI for today's #SheffieldShield after being released from the Test squad 👀
Full details: https://t.co/TdaqLIk65z pic.twitter.com/zhYQmUbz1K
— cricket.com.au (@cricketcomau) December 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 8032 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

