Asia Cup 2023 Security: এশিয়া কাপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পাক সেনা, পঞ্জাব রেঞ্জার্স
পঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকার সেনা ও রেঞ্জার্স মোতায়েনের অনুরোধ করে, এখন এশিয়া কাপের ৪ দিন আগে শনিবার এই আবেদন অনুমোদন করা হয়
আসন্ন এশিয়া কাপের নিরাপত্তার দিক থেকে পাকিস্তানের সরকার কোনো সুযোগ হাতছাড়া করছে না। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করায় অংশগ্রহণকারী সব দল ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী ও পঞ্জাব রেঞ্জার্স মোতায়েনের অনুমোদন দিয়েছে ফেডারেল মন্ত্রিসভা। আগামী ৩০ আগস্ট মুলতানে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩। মুলতান ও লাহোরে মোট ৪টি ম্যাচ আয়োজন করবে পিসিবি। পাকিস্তান সংবাদসংস্থার খবর অনুসারে, পঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকার সেনা ও রেঞ্জার্স মোতায়েনের অনুরোধ করে, এখন এশিয়া কাপের ৪ দিন আগে শনিবার এই আবেদন অনুমোদন করা হয়। এর ফলে ২৭ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে কড়া নিরাপত্তা মোতায়েন করা হবে। এদিকে, প্রয়োজনে বিশেষ বাহিনীও প্রস্তুত থাকবে। BCCI Officials in Pakistan, Asia Cup 2023: ওয়াঘা বর্ডার হয়ে লাহোরে পিসিবির নৈশভোজে বিসিসিআই মুখ্যপাত্ররা
According to reports, the federal cabinet has approved the deployment of the Pakistan Army and Punjab Rangers to ensure foolproof security during the Asia Cup 2023 🏏#AsiaCup2023 #PakistanCricket #CricketTwitter pic.twitter.com/fGYjIGbxLm
— InsideSport (@InsideSportIND) August 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 26, 2023 05:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

