Allan Border's Aus Playing XI: দিল্লী টেস্টে কোন ক্রিকেটারদের দলে চাইছেন অ্যালান বর্ডার? দলে নেই কারা?
নাগপুর টেস্টের তারকা বোলার টড মারফিকে বাদ দিয়ে ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ককে দলে চান তিনি। প্রথম ম্যাচ থেকে বাদ পড়া ট্রাভিস হেডকেও প্রথম একাদশে চান প্রাক্তন অজি অধিনায়ক।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম একাদশ ঘোষণা করলেন স্বয়ং অ্যালান বর্ডার (Allan Border)। নাগপুর টেস্টের তারকা বোলার টড মারফিকে (Todd Murphy) বাদ দিয়ে ক্যামেরন গ্রিন (Cameron Green) ও মিচেল স্টার্ককে (Mitchell Starc) দলে চান তিনি। নাগপুরে তাদের সেরা বোলার ছিলেন মার্ফি। অভিষেককারী বোলার দশ উইকেটের মধ্যে সাতটি উইকেট তুলে নেন। প্রথম ম্যাচ থেকে বাদ পড়া ট্রাভিস হেডকেও (Travis Head) প্রথম একাদশে চান প্রাক্তন অজি অধিনায়ক। গত দুই গ্রীষ্মে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান হেডের নাগপুর টেস্টে অনুপস্থিতিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। হেডের পরিবর্তে প্রথম টেস্টে খেলেন ম্যাট রেনশ (Matt Renshaw) কিন্তু নাগপুরে ০ ও ৬ রানের ইনিংস খেলে টেস্টে কোন ছাপ ফেলতে পারেননি তিনি।
দেখুন অ্যালান বর্ডারের একাদশ
The great Allan Border thinks Australia should field this team for tomorrow's Test in Delhi! Would you make any changes? 🧐🧐
MORE: https://t.co/Sf2XOjMi3K pic.twitter.com/Os0yCCujqZ
— Fox Cricket (@FoxCricket) February 16, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 16, 2023 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

