Afghanistan Cricket: শ্রীলঙ্কাকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন আফগানিস্তান

গত কয়েক বছর ধরেই এশিয়ান ক্রিকেটের বড় শক্তি হয়ে উঠেছে আফগানিস্তান। সাম্প্রতিককালে ভারতের পর আফগানিস্তানকেই ক্রিকেট দলকেই এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী সফল বলা হচ্ছে।

Afghanistan Cricket: শ্রীলঙ্কাকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন আফগানিস্তান
Afghanistan A Beat Sri Lanka A To Clinch Maiden Title in Emerging Teams Asia Cup. (Photo Credits: X)

গত কয়েক বছর ধরেই এশিয়ান ক্রিকেটের বড় শক্তি হয়ে উঠেছে আফগানিস্তান (Afghanistan A)। সাম্প্রতিককালে ভারতের পর আফগানিস্তানকেই ক্রিকেট দলকেই এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী সফল বলা হচ্ছে। সেই আফগানরা এবার এশিয়া ক্রিকেটের মানচিত্রে বড় সাফল্য পেল। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার পর এমার্জিং এশিয়া কাপে (Emerging Teams Asia Cup 2024 ) চ্যাম্পিয়ন হল দারিশ রাসোলির নেতৃত্বে খেলা আফগান-রা। রবিবার ওমানের আল আমেরাতে ফাইনালে শ্রীলঙ্কা এ দলকে ৭ উইকেট হারিয়ে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল আফগানিস্তান। এই প্রথম Emerging Teams Asia Cup চ্যাম্পিয়ন হল আফগানিস্তান।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা এ দল করে ৭ উইকেটে ১৩৩ রান। আফগান পেসার বিলাল সামি ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে জুবেদ আকবারির উইকেট হারিয়েও জিততে অসুবিধা হয়নি আফগান যুব দলের। ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ট্রফি এনে দেন সেদিকুল্লা অটল। রশিদ খানদের পরবর্তী প্রজন্ম যে বিশ্ব ক্রিকেটকে আরও বড় চমক দিতে তৈরি তা এদিন প্রমাণ করলেন দারিশ রাসুলি-রা।

এমার্জিং এশিয়া কাপে খেতাব জিতল আফগানিস্তান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 27, 2024 11:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).