Abrar Ahmed Injured, PAK vs AUS: পায়ে চোট, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়তে পারেন আবরার আহমেদ

যদি এমনটা হয়, তাহলে পাকিস্তানের বর্তমান দলে বাঁহাতি স্পিনার নোমান আলির (Noman Ali) বিকল্প হিসেবে আরও একটি স্পেশালিস্ট স্পিন অপশন রয়েছে

Abrar Ahmed Injured, PAK vs AUS: পায়ে চোট, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়তে পারেন আবরার আহমেদ
Abrar Ahmed (Photo Credit: Arfa Feroz Zake/ X)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে পাকিস্তানের প্রথম টেস্ট খেলতে পারবেন না লেগস্পিনার আবরার আহমেদ (Abrar Ahmed)। ESPNcricinfo-এর খবর অনুসারে, চোটের পরিমাণ স্পষ্ট না হলেও ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টের জন্য তাঁকে পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। সিরিজের বাকি ম্যাচে তিনি থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত না হওয়ায় পিসিবি বিকল্প চিন্তা করছে বলে মনে করা হচ্ছে। ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে আবরার ২৭ ওভার বোলিং করার পর মাঠের বাইরে চলে যান। এ ম্যাচে তিনি ৮০ রান দিয়ে মার্কাস হ্যারিসের উইকেট নেন। আজ, শনিবার এমআরআই স্ক্যান করাবেন তিনি। গুরুতর চোট না হলেও প্রথম টেস্ট থেকে হয়তো ছিটকে যেতে পারেন তিনি। যদি এমনটা হয়, তাহলে পাকিস্তানের বর্তমান দলে বাঁহাতি স্পিনার নোমান আলির (Noman Ali) বিকল্প হিসেবে আরও একটি স্পেশালিস্ট স্পিন অপশন রয়েছে। PAK vs AUS PM XI Day 3: ব্যর্থ পাক বোলিং, ম্যাট রেনশর শতকে অজি প্রধানমন্ত্রী একাদশের স্কোর ৩৬৭/৪

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 09, 2023 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).