CWC 2023 Final, IND vs AUS: রোহিতদের বিশ্বজয়ের কামনায় দেশের বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পুজো, যজ্ঞ প্রার্থনা
কাশ্মীর থেকে কন্যাকুমারী। কলকাতা থেকে কেরালা, নাগপুর থেকে নাগাল্যান্ড। দেশের সর্বত্র ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের প্রার্থনা চলছে।
কাশ্মীর থেকে কন্যাকুমারী। কলকাতা থেকে কেরালা, নাগপুর থেকে নাগাল্যান্ড। দেশের সর্বত্র ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের প্রার্থনা চলছে। দেশের বিভিন্ন মন্দিরে চলছে রোহিতদের শুভ কামনায় জানিয়ে বিশেষ পুজো। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের মানকামেশ্বর মন্দিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ফাইনালে জেতার কামনায় চলছে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান। বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী উপোস করে পুজো দিচ্ছেন।
তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থানের বিভিন্ন মন্দির থেকেও আসছে বিশ্বকাপের ফাইনালে ওঠা ভারতীয় ক্রিকেট দলের শুভেচ্ছা কামনায় বিশেষশ পুজোর খবর। রবিবার, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া। ভারতের সামনে সুযোগ তৃতীয়বার বিশ্বকাপ জয়ের।
দেখুন ভিডিয়ো
VIDEO | A special 'havan' was performed at Mankameshwar Temple in UP's Lucknow for India's success in World Cup final against Australia scheduled to be played on Sunday at the Narendra Modi Stadium in Ahmedabad.#INDvsAUS #ICCCricketWorldCup pic.twitter.com/tfFAVn3lfF
— Press Trust of India (@PTI_News) November 18, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 18, 2023 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

