22 Runs in 1 Ball: মাত্র ১ বলে ২২ রান! সিপিএলে ওসানে থমাসকে ধ্বংস করলেন রোমারিও শেফার্ড

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (Guyana Amazon Warriors) এবং সেন্ট লুসিয়া কিংস (St Lucia Kings)-এর ম্যাচে এক আজব ঘটনা ঘটেছে। গায়ানার রোমারিও শেপার্ড (Romario Shepherd) যখন ব্যাটিং করছিলেন তখন ওসানে থমাসের (Oshane Thomas) বোলিংয়ে মাত্র এক বলে আসে ২২ রান

22 Runs in 1 Ball: মাত্র ১ বলে ২২ রান! সিপিএলে ওসানে থমাসকে ধ্বংস করলেন রোমারিও শেফার্ড
Oshane Thomas (Photo Credit: CPL/ X)

22 Runs in 1 Ball:ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (Caribbean Premier League 2025)-এর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (Guyana Amazon Warriors) এবং সেন্ট লুসিয়া কিংস (St Lucia Kings)-এর ম্যাচে এক আজব ঘটনা ঘটেছে। গায়ানার রোমারিও শেপার্ড (Romario Shepherd) যখন ব্যাটিং করছিলেন তখন ওসানে থমাসের (Oshane Thomas) বোলিংয়ে মাত্র এক বলে আসে ২২ রান। থমাস ১৪.৩ ওভারে প্রথমে ওভারস্টেপ করে নো বল করেন। এরপর সেই বল আবার করতে গিয়ে তিনি ওয়াইড দিয়ে বসেন। এরপর ফের নো-বল করেন তিনি, সেই বলে রোমারিও একটি ছক্কা মারেন, সুতরাং এই বলে আসে ৭ রান। তারপর আবার নো-বল করেন তিনি, সেই নো-বলেও তিনি ছক্কা মারেন। এরপর অবশেষে ওসানে একটি ঠিক বল করেন এবং একটি ছক্কা মারেন। সুতরাং ওই ১ বলে আসে ২২ রান। Saint Lucia Kings vs Guyana Amazon Warriors Scorecard: আকিম অগাস্টের অনন্য ইনিংস! গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারাল সেন্ট লুসিয়া কিংস

মাত্র ১ বলে ২২ রান!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 28, 2025 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).