AB De Villiers on Rohit Sharma: 'অবসর নেওয়ার কোনও কারণ নেই', রোহিত শর্মাকে ওয়ানডে খেলায় সমর্থন এবি ডি ভিলিয়ার্সের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের পর তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। কিন্তু রোহিত শর্মা নিজেই জানিয়ে দেন যে তিনি আপাতত কোথাও যাচ্ছেন না। এবার ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের অধীনে ভারত কতটা ভালো করেছে, তা তুলে ধরলেন ডি ভিলিয়ার্স

AB De Villiers on Rohit Sharma: 'অবসর নেওয়ার কোনও কারণ নেই', রোহিত শর্মাকে ওয়ানডে খেলায় সমর্থন এবি ডি ভিলিয়ার্সের
Rohit Sharma (Photo Credit: ICC/ X)

AB De Villiers on Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স (AB De Villiers) মনে করেন, রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নেওয়ার কোনো কারণ নেই। রোহিত অধিনায়ক থাকাকালীন আইসিসি সাদা বলের টুর্নামেন্টে শেষ ২৪টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে ভারত। এর আগে ভারত ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ১০টি ম্যাচ জিতেছিল এবং তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) টানা আটটি ম্যাচ অপরাজিত ছিল এবং পাঁচটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে। সব মিলিয়ে রোহিতের নেতৃত্বে গত তিনটি আইসিসি টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের পর তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। কিন্তু রোহিত শর্মা নিজেই জানিয়ে দেন যে তিনি আপাতত কোথাও যাচ্ছেন না। এবার ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের অধীনে ভারত কতটা ভালো করেছে, তা তুলে ধরলেন ডি ভিলিয়ার্স। ICC ODI Rankings: আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে রোহিত শর্মা, পিছিয়ে পড়লেন বিরাট কোহলি

রোহিত শর্মাকে ওয়ানডে খেলায় সমর্থন এবি ডি ভিলিয়ার্সের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 13, 2025 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).