Chess Prodigy R Praggnanandhaa: দেখুন, দাবা বিশ্বকাপে রুপো জয়ে চেন্নাইয়ে বিপুল সংবর্ধনা প্রজ্ঞানন্দার
শুধু তাই নয় ফাইনালের যাত্রায় বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি
ভারতের দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দা, যিনি ২০২৩ সালের দাবা বিশ্বকাপে নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে গোটা দেশকে গর্বিত করেছেন তাঁকে আজ চেন্নাই বিমানবন্দরে তাঁকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় প্রজ্ঞানন্দা উল্লেখ করেন, তিনি 'সত্যিই দারুণ অনুভব করছেন'। তিনি আরও উল্লেখ করেন, 'আমি মনে করি এটি দাবার জন্য ভাল।' প্রজ্ঞানন্দা বিশ্বকাপের ফাইনালে পৌঁছান এবং এর মাধ্যমে আগামী বছর অনুষ্ঠিতব্য প্রার্থীর টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেন। এই টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেলেও দেশ জুড়ে ভারতীয়দের মন জয় করে নেন তিনি। শুধু তাই নয় ফাইনালের যাত্রায় বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি। এছাড়া কয়েকদিন আগে ভারতের সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দার বাবা-মাকে একটি ইলেকট্রিক গাড়ি উপহার দিয়েছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। Kishore Jena: নীরজের ইভেন্টে পঞ্চম হওয়া কিশোর জেনাকে ২৫ লক্ষ পুরস্কার ওডিশার
VIDEO | Indian chess prodigy and FIDE runner-up R Praggnanandhaa received a warm welcome as he arrives in Chennai earlier today. pic.twitter.com/NJcRYt9fjR
— Press Trust of India (@PTI_News) August 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 30, 2023 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

