BWF World Tour Title: প্রথম ভারতীয় হিসেবে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়লাভ করলেন ২০ বছরের আয়ুষ শেট্টি
ব্যাডমিন্টনে মার্কিন ওপেন ২০২৫ (US Open 2025) খেতাব জিতে, ২০ বছরের আয়ুষ শেট্টি, এই সিজনে প্রথম ভারতীয় হিসেবে একটি বিডব্লিউএফ(BWF) ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়লাভ করলেন। ফাইনালে কানাডার ব্রায়ান ইয়াংকে ২১-১৮, ২১-১৩ সেটে পরাজিত করেন আয়ুষ। সেমিফাইনালেও তিনি বিশ্ব র্যা ঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা চৌ তিয়েন চেনকে হারিয়ে দেন। এর ফলে আয়ুষ কেবল তাঁর নিজের প্রথম বিডব্লিউএফ(BWF) বিশ্ব ট্যুর খেতাবই জিতলেন না, বরং ২০২৩য়ের কানাডা ওপেনের পর বিদেশের মাটিতে ভারতেরও এটা প্রথম বিডব্লিউএফ(BWF) বিশ্ব ট্যুর খেতাব।
Maiden BWF World TOUR TITLE for 20 yr old AYUSH SHETTY 🔥🔥🔥
Ayush, 2023 Jr. World Championships medalist, beat 3rd seed Brian Yang 21-18, 21-13 in FINAL to win US Open (Super 300) title.
This is Special folks ✨ #USOpen2025 pic.twitter.com/la8WD0ukQo
— India_AllSports (@India_AllSports) June 30, 2025
অন্যদিকে, মহিলাদের সিঙ্গেলস বিভাগে তানভি শর্মা, প্রতিযোগিতার প্রথম বাছাই বেইওয়েন ঝাংয়ের কাছে ১১-২১, ২১-১৬, ১০-২১ সেটে পরাজিত হয়ে রানার্স আপ হন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 30, 2025 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

