BCCI Income Tax: ১ হাজার ১৫৯ কোটি টাকা আয়কর দিল বিসিসিআই, গতবারের চেয়ে ৩৭ শতাংশ বেশী

আইপিএলের সৌজন্যে কোষাগার ফুলে ফাঁপা ওঠা ভারতীয় ক্রিকেট বোর্ড গত অর্থ বর্ষের জন্য মোট ১ হাজার ১৫৯ কোটি টাকা আয়কর জমা করল

BCCI Income Tax: ১ হাজার ১৫৯ কোটি টাকা আয়কর দিল বিসিসিআই, গতবারের চেয়ে ৩৭ শতাংশ বেশী
BCCI Logo Photo Credit: Twitter@BCCI

দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বিসিসিআই রেকর্ড পরিমান আয়কর জমা দিল। আইপিএলের সৌজন্যে কোষাগার ফুলে ফাঁপা ওঠা ভারতীয় ক্রিকেট বোর্ড গত অর্থ বর্ষের জন্য মোট ১ হাজার ১৫৯ কোটি টাকা আয়কর জমা করল। যা এর আগের অর্থবর্ষের চেয়ে ৩৭ শতাংশ বেশী। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থ বর্ষের জন্য ১ হাজার ১১৫৯ কোটি টাকা আয়কর জমা করেছে।

পুরুষদের আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করে ৪৮ হাজার ৩৯০ কোটি ও মহিলাদের আইপিএলে ২০ হাজার কোটি টাকা আয় হয়েছে বোর্ডের। সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ থেকেও লাফিয়ে লাফিয়ে মুনাফা বাড়ছে বিসিসিআইয়ের। তার লাভ পাচ্ছে দেশও।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 08, 2023 10:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).