Bajrang Punia, Asian Games 2023: ফিরতেই এশিয়ান গেমসে জয় দিয়ে শুরু বজরং পুনিয়ার যাত্রা
২০২৩ সালের হাংঝুতে জাকার্তা ২০১৮-র মুকুট রক্ষার লড়াইয়ে নেমেছেন ২৯ বছর বয়সী এই তারকা
এক বছর পর ম্যাটে ফিরে কুস্তিগীর বজরং পুনিয়া (Bajrang Punia) এশিয়ান গেমসে একটি জয়সূচক শুরু করেন এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের (technical superiority) দ্বারা ফিলিপাইনের রনিল তুবোগকে (Ronil Tubog) পরাজিত করেন। অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়া পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৩ সালের হাংঝুতে জাকার্তা ২০১৮-র মুকুট রক্ষার লড়াইয়ে নেমেছেন ২৯ বছর বয়সী এই তারকা। এবার দু'বারের এশিয়ান গেমস পদকজয়ী বজরং পুনিয়ার নেতৃত্বে ১৮ সদস্যের ভারতীয় কুস্তি দল ২০২৩ সালে চিনের হাংঝুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। ১৯তম এশিয়ান গেমসে কুস্তিতে ১৮টিই স্বর্ণ পদকের আশায় নেমেছে ভারত। তবে ভারতীয় কুস্তিগীররা সমস্ত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন যার মধ্যে ছ'টি গ্রিকো-রোমান, ছ'টি মহিলা ফ্রিস্টাইল এবং ছ'টি পুরুষ ফ্রিস্টাইল। Antim Panghal Lost, Asian Games: এশিয়ান গেমসে কোয়ার্টারফাইনালে হেরে গেলেন কুস্তিগীর অন্তিম পঙ্ঘাল
Returning to mat after one year, wrestler Bajrang Punia makes a winning start at #AsianGames, beats Ronil Tubog of Philippines by technical superiority.
— Press Trust of India (@PTI_News) October 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 06, 2023 09:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

