Saina Nehwal: বিশ্ব ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টারে সাইনা নেহওয়াল

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষ ১৬-তে উঠলেন সাইনা নেহওয়াল। টোকিওতে আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে সাইনা হারালেন বিশ্বের ৫০ নম্বর চেং নাং ইয়ে-কে ২১-১৯, ২১-৯।

Saina Nehwal: বিশ্ব ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টারে সাইনা নেহওয়াল
Saina Nehwal (Photo Credits: Getty Images)

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষ ১৬-তে উঠলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। টোকিওতে আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে সাইনা হারালেন বিশ্বের ৫০ নম্বর চেং নাং ইয়ে-কে ২১-১৯, ২১-৯। সাইনার দ্বিতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী জাপানের নোজোমি ওকুহারা চোট পেয়ে ছিটকে গিয়েছেন। ফলে একটা ম্যাচ জিতে, পরেরটাতে বাই পেয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লন্ডন অলিম্পিকে পদকজয়ী হায়দরাবাদের তারকা শাটলার।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর পিভি সিন্ধু সরে দাঁড়ান বিশ্ব ব্যাডমিন্টন থেকে। ফলে চলতি বিশ্ব ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে সাইনায় ভারতের একমাত্র বাজি। ২০১৫ জাকার্তা ও ২০১৭ গ্লাসগো বিশ্ব ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন সাইনা।  আরও পড়ুন-জীবনের 'শেষ টুর্নামেন্টের' আগে চোট পেয়ে ছিটকে গেলেন সানিয়া, করলেন বড় ঘোষণা

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2022 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).