Babar Azam: আমলার রেকর্ড ভেঙে ওয়ানডে-তে দ্রুততম পাঁচ হাজার রান বাবর আজমের
ওয়ানডে ক্রিকেটে নয়া নজির গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)।
ওয়ানডে ক্রিকেটে নয়া নজির গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। শুক্রবার করাচিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ওয়ানডে-তে দ্রুততম পাঁচ হাজার রানের মাইলস্টোন গড়লেন বাবর। করাচিতে নামার আগে ১৯ রান দূরে ছিলেন পাক অধিনায়ক। ১১৪টি ইনিংসে ভিভিয়ান রিচার্ডস ও বিরাট কোহলি ওয়ানডে-তে পাঁচ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে ছিলেন বাবর আজম।
নিজের কেরিয়ারে ৯৯তম ওয়ানডে ম্যাচে মাত্র ৯৭ তম ইনিংসে পাঁচ হাজার রানের ক্লাবে পৌঁছে গেলেন পাক অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটার হাসিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর। ১০১ তম ইনিংসে ওয়ানডে-তে পাঁচ হাজার রান করেছিলেন আমলা।
দেখুন টুইট
Babar Azam becomes the fastest to reach 5000 runs in ODIs!
Reaching the milestone in his 97th innings, he breaks Hashim Amla's record of 101 innings 🙌 pic.twitter.com/hLi1hKYf4a
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2023 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

