Australia Beat England: শতরান করেও দলের হার ঠেকাতে পারলেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, অ্যাসেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

Australia Beat England: শতরান করেও দলের  হার ঠেকাতে পারলেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, অ্যাসেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
Ashes Second Test Result Photo Credit:Twitter @mufaddal_vohra

বিরাট শতরান করেও দেশকে উদ্ধার করতে পারলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। তিনি ১৫৫ রানে আউট হয়ে যেতেই লর্ডসে অ্যাসেজ সিরিজে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার পক্ষে ক্যাপ্টেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড তিনটি করে উইকেট নেন। এর আগে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৬ রান করেছিল, কিন্তু প্রথম ইনিংসে ৩২৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল। প্রথম ইনিংস এর মত রানের গতি থাকলেও অস্ট্রেলিয়া দল দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলাররা অস্ট্রেলিয়াকে কিছুটা বেগ দিতে সফল হলেও লক্ষ্য মাত্রা গিয়ে দাঁড়ায় ৩৭১ রানের। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৮১.৩ ওভারে ৩২৭ রানে গুটিয়ে যায়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 03, 2023 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).