Asian Para Games 2023: প্যারা আথলিটক্সে 'টি-৩৭' ইভেন্টে ব্রোঞ্জ জয় শ্রেয়াংশ ত্রিবেদীর

এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনে পুরুষদের ২০০ মিটার টি-৩৫ ফাইনালে ভারতের নারায়ণ ঠাকুর ব্রোঞ্জ জিতে নেন

Asian Para Games 2023: প্যারা আথলিটক্সে 'টি-৩৭' ইভেন্টে ব্রোঞ্জ জয় শ্রেয়াংশ ত্রিবেদীর
Shreyansh Trivedi wins Bronze in Asian Para Games (Photo Credit: nnis/ X)

এশিয়া প্যারা গেমসে ভারতে পদক জয়ের ধারা অব্যাহত। টি-৩৭ ২০০ মিটারে (T-37 200m) ২৫.২৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন শ্রেয়াংশ ত্রিবেদী (Shreyansh Trivedi)। ইন্দোনেশিয়ার সাপ্টোযোগো (Saptoyogo) এশিয়ান প্যারা গেমসের রেকর্ড ২৩.৩৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। সৌদি আরবের আলি ইউসেফ (Ali Yousef) ২৪.৭৫ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন। এছাড়া, বুধবার চতুর্থ এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনে পুরুষদের ২০০ মিটার টি-৩৫ (200m-T35) ফাইনালে ভারতের নারায়ণ ঠাকুর (Narayan Thakur) ব্রোঞ্জ জিতে নেন। ঠাকুর ২৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এবারের এশিয়ান প্যারা গেমসের চতুর্থ আসরে ভারত ৩০৩ জন অ্যাথলিটকে পাঠিয়েছে, যার মধ্যে ১৯১ জন পুরুষ ও ১১২ জন মহিলা। ২০১৮ এশিয়ান প্যারা গেমসে ভারত মোট ১৯০ জন ক্রীড়াবিদকে পাঠায় এবং ১৫টি স্বর্ণসহ ৭২টি পদক নিয়ে ফিরে আসে। Para Asian Games 2023: জ্যাভলিন থ্রোতে ৭৩.২৯ মিটারের রেকর্ড ভারতীয় সুমিতের, ৬২মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পুষ্পেন্দ্র সিং এর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 25, 2023 10:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).