Asia Cup 2023: বৃষ্টিতে ভাসছে কলম্বো ও পাল্লেকেলে, সুপার ফোর আর ফাইনাল কি সরে যাবে হামবানটোটায়? দেখুন টুইট
কলম্বো এবং পাল্লেকেলে-তে অবিরাম বৃষ্টি। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি পূর্বাভাস। যে কারণে ওই দুটি ভেনু থেকে এশিয়া কাপের ম্যাচ সরাতে বাধ্য হল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
শ্রীলংকার বর্তমান আবহাওয়া বৃষ্টিপ্রবণ যা ক্রিকেট খেলার জন্য মোটেও উপযোগী নয়। কিন্তু তা জেনেও হাইব্রীড মডেলেই এশিয়াকাপের আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে হাই ভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচে বৃষ্টি হওয়ায় খানিক লসই হয়েছে তাদের। আর তাই দুশ্চিন্তায় এসিসি।
শ্রীলঙ্কার কলম্বো এবং পাল্লেকেলে-কে ২০২৩ এশিয়া কাপের ভেনু বাছা হয়েছিল। দুটি জায়গাতেই বৃষ্টির দাপট। রাস্তাঘাট জলে থইথই। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। কিন্তু সুপার ফোর ও ফাইনালের ক্ষেত্রে সেই ঝুঁকি নিতে চাইছে না এসিসি। তাই এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনাল-সহ সুপার ফোর স্টেজের ম্যাচগুলি কলম্বো থেকে সরতে চলেছে হামবানটোটায়। সম্প্রতি পাকিস্তান বনাম আফগানিস্তান তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলা হয়েছে হামবানটোটায়। তবে ফাইনাল-সহ এশিয়া কাপের পরবর্তী রাউন্ড সেখানেই আয়োজিত হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি।
Super 4 matches of the Asia Cup will happen at Hambantota. [Dainik Jagran] pic.twitter.com/3iIPB4uIDR
— Johns. (@CricCrazyJohns) September 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 05, 2023 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

