Ashwin's Wife Emotional Note: ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছে স্বামী, আবেগপূর্ণ পোস্ট শেয়ার করলেন অশ্বিনের স্ত্রী প্রীতি (দেখুন পোস্ট)

পারিবারিক জরুরী অবস্থার কারণে রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলমান তৃতীয় টেস্ট থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি ফিরে গেছিলেন। তবে চতুর্থ দিনে আবার টিমের সঙ্গে যোগ দেন তিনি। এবং এসেই টম হার্টলির উইকেটও নেন তিনি।

Ashwin's Wife Emotional Note: ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছে স্বামী, আবেগপূর্ণ পোস্ট শেয়ার করলেন অশ্বিনের স্ত্রী প্রীতি (দেখুন পোস্ট)
Aswin 500 wicket post Photo credit: Instagram𝒫𝓇𝒾𝓉𝒽𝒾 𝒜𝓈𝒽𝓌𝒾𝓃

টেস্ট ক্রিকেটের মঞ্চে ৫০০ উইকেট নেওয়া একটি মাইলফলক। সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রণ অশ্বিন। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জ্যাক ক্রলির উইকেট নিতেই ৫০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন তিনি।  তবে ৫০০ উইকেট পাওয়ার দিনটিকে সেই ভাবে উদযাপন করতে পারেননি ভারতের স্পিন তারকা। পারিবারিক জরুরী অবস্থার কারণে রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলমান তৃতীয় টেস্ট থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি ফিরে গেছিলেন। তবে চতুর্থ দিনে আবার টিমের সঙ্গে যোগ দেন তিনি। এবং এসেই টম হার্টলির উইকেটও নেন তিনি।

এই ঘটনাকে স্মৃতির মণিকোঠায় ধরে রাখতে অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণন একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন, যেখানে অশ্বিনের ৫০০ তম উইকেট নেওয়ার দিনটিকে স্মরণ করেছেন। দেখুন কী লিখলেন তিনি-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 19, 2024 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).