Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপে অভিষেকেই অনূর্ধ্ব-১৮ বিশ্ব রেকর্ড ভাঙলেন ভারতের অদিতি স্বামী
৭২-অ্যারো ৫০ মিটার কোয়ালিফাইং-এ ৭১১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল এই প্রতিভাবান কিশোরী
ভারতের ১৬ বছর বয়সী কম্পাউন্ড আর্চার (তিরন্দাজ) অদিতি গোপীচাঁদ স্বামী অভিষেকেই অনুর্ধ্ব-১৮ বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন এবং আর্চারি বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে শীর্ষে থেকে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন। বুধবার কম্পাউন্ড মহিলা বিভাগে ৭২-অ্যারো ৫০ মিটার কোয়ালিফাইং-এ ৭১১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল এই প্রতিভাবান কিশোরী। এগিয়ে গিয়েছেন ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম এবং সারা লোপেজের থেকে। অভিষেককারী অদিতি স্বামী চলতি বছরের মে মাসে লিকো অ্যারেওলা দ্বারা নির্ধারিত অনূর্ধ্ব-১৮ বিভাগে আগের সেরা ৭০৫ পয়েন্ট ছাড়িয়ে যান। ওয়ার্ল্ড আর্চারি তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে ভারতীয় কিশোরীকে উদ্ধৃত করে জানিয়েছে, 'আমি অসাধারণ অনুভব করছি এবং আমি খুব খুশি। আমি আশা করিনি যে আমি এরকম শট নেব।'
Archery World Cup 2023 stage 3 in Medellin, Colombia
Aditi Gopichand Swami broke the Under 18 world record with a score of 711/720#NTPCArchery #Archery #WorldArchery #WorldCup2023 #cheer4archery #cheer4india #WorldRecord @ntpclimited @Media_SAI @worldarchery @WeAreTeamIndia pic.twitter.com/bGFzgNLeC5
— ARCHERY ASSOCIATION OF INDIA (@india_archery) June 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 15, 2023 03:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

