Abhimanyu Easwaran: অভিমন্যু ঈশ্বরণ স্টেডিয়ামে সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরণের, ১২৮ বলে একশো বাংলার অধিনায়কের

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে সেঞ্চুরি করে নজির গড়লেন অভিমন্যু ঈশ্বরণ। মঙ্গলবার দেরাদুনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণ স্টেডিয়ামে সেঞ্চুরি করলেন বাংলার অধিনায়ক।

Abhimanyu Easwaran: অভিমন্যু ঈশ্বরণ স্টেডিয়ামে সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরণের, ১২৮ বলে একশো বাংলার অধিনায়কের
অভিমন্যু ঈশ্বরণ (Photo: Facebook)

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে সেঞ্চুরি করে নজির গড়লেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। মঙ্গলবার দেরাদুনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণ স্টেডিয়ামে সেঞ্চুরি করলেন বাংলার অধিনায়ক। ১২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ঈশ্বরণ। টানা দুটো রঞ্জি ম্যাচে সেঞ্চুরি করলেন বাংলার অধিনায়ক। নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ ১৭০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সিরিজে ভারতয়ী দলে ছিলেন তিনি। তবে শেষ অবধি একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলার স্কোর ১ উইকটে ১৮১ রান। ওপেনার সায়ন শেখর মণ্ডল ১৮ রানে আউট হন। ঈশ্বরণের সঙ্গে এখন ক্রিজে আছেন সুদীপ ঘরামি। কৌশিক ঘোষের জায়গায় এদিন বাংলার হয়ে খেলছেন সায়ন শেখর মণ্ডল। আর করণ লালের পরিবর্তে খেলছেন গীত পুরী।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 03, 2023 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).