2022 T20 World Cup: নিকোলাস পুরানের হাতে দলের দায়িত্ব দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাদ নারিন, রাসেল

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করল।

2022 T20 World Cup: নিকোলাস পুরানের হাতে দলের দায়িত্ব দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাদ নারিন, রাসেল
Photo Credit_Twitter

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করল। নিকোলাস পুরানকে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন এবং রোভম্যান পাওয়েলকে তার ডেপুটি হিসাবে নির্বাচিত করা হয়। দলে বাঁ-হাতি ওপেনিং ব্যাটার হিসাবে রাখা হয়েছে এভিন লুইসকে।তবে দল ঘোষণায় চমক দলে জায়গা পাননি আন্দ্রে রাসেল,সুনীল নারিন ও  ক্রিস গেইলও।২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে ৪টি ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো কার্লোস ব্রেথওয়েটও অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট পাননি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 15, 2022 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).