Viral video: দেখুন কীভাবে পথ কুকুরকে বাঁচাতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন ব্যক্তি
নিজের জীবনের পরোয়া না করে পথ কুকুরকে বাঁচানোর জন্যে ওই যাত্রীর সাহসিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিক।
ব্যস্ত নগরী মুম্বইয়ে (Mumbai) প্রত্যেকেই রোজকার জীবনে ছোটাছুটি করছে। এক মুহূর্ত ফিরে তাকানোর সময় নেই কারুর কাছে। কিন্তু সেই ব্যস্ততার মাঝেও হারিয়ে যায়নি মানবিকতা। রেললাইনে পড়ে গিয়েছে একটি পথ কুকুর (Street Dog)। পিছন থেকে ছুটে আসছে ট্রেন। প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে হঠাৎই একজন চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন কুকুরটিকে বাঁচানোর জন্যে। তা দেখে ট্রেনও তার গতি কমিয়ে আনল। মুম্বই রেল স্টেশনের এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন কোন এক যাত্রী। যা সমাজ মাধ্যমে ভাইরাল হয় (Viral Video)। নিজের জীবনের পরোয়া না করে পথ কুকুরকে বাঁচানোর জন্যে ওই যাত্রীর সাহসিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিক।
আরও পড়ুনঃ আজান শুনতেই থামলেন শেহনাজ, শেষ হতে তবেই গান ধরলেন অভিনেত্রী
পথ কুকুরে বাঁচাতে রেললাইনে ঝাঁপ দিলেন ব্যক্তি...
Mumbai is a very busy city, no one is free, no one cares for each other.
Meanwhile Mumbaikars: pic.twitter.com/IgASgWdNwV
— Godman Chikna (@Madan_Chikna) February 22, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2023 08:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

