স্কুলের হোমওয়ার্ক না করায় ছেলেকে পুড়িয়ে মারল বাবা, ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে করাচির ওরাঙ্গি টাউনে। ১৪ সেপ্টেম্বর অভিযুক্ত নাজির তার ১২ বছরের ছেলে শাহিরের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিলে ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে ছেলেটিকে নিকটবর্তী সিন্ধু সরকারি কাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে ডাঃ রুথ ফাউ সিভিল হাসপাতাল করাচি (CHK) এর বার্ন সেন্টারে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
A Pakistani man burnt his 12-year-old son to death at his apartment in #Karachi after the boy could not answer questions about his schoolwork, it has been claimed, media reports said. pic.twitter.com/iv33OmRFx0
— IANS (@ians_india) September 20, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)