Pune: মাটিতে শুয়ে ফেলে ছাত্রকে চড়-লাথি, শিক্ষিকার মাত্রাছাড়া নিষ্ঠুরতার জেরে থানার দারস্ত অভিভাবক
উক্ত শিক্ষিকার বিরুদ্ধে স্কুলে অভিযোগ জানায় ছাত্রের অভিভাবক। এরপর তাঁরা থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে।
বাবা-মায়ের পর অভিভাবকের স্থানে আমরা শিক্ষকেই বসিয়ে থাকি। সেই শিক্ষাগুরু যদি ছাত্রের প্রতি মাতৃ বা পিতৃসুলভ আচরণ না দেখিয়ে মানবরূপী দানবের মত আচরণ করে! সদ্য পুনের একটি ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, শিক্ষিকা এক পড়ুয়াকে বেধড়ক মারছেন। মাটিতে শুয়ে ফেলে কিল, চড়, ঘুষি, লাথি কোন কিছুই বাকি রাখেনি। জানা গিয়েছে ওই পড়ুয়া নবম শ্রেণির ছাত্র। উক্ত শিক্ষিকার বিরুদ্ধে স্কুলে অভিযোগ জানায় ছাত্রের অভিভাবক। এরপর তাঁরা থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে। একমাস আগের ঘটনার তদন্ত করছে পুলিশ।
দেখুন...
#WATCH | Pune: Teacher Brutally Slaps, Kicks Student In Classroom; Case Filed#Pune #punenews #viral #viralvideo #Trending pic.twitter.com/WkUVBrH2fn
— Free Press Journal (@fpjindia) April 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 12, 2024 07:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

