Bus Drift Into Sea Video: ভয়ঙ্কর ভিডিয়ো, মুম্বইতে আরব সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে গেল বাস, সমুদ্রের জলে দরজা বন্ধ অবস্থায় ভাসছেন যাত্রীরা, প্রাণ বাঁচানোর আর্তি

Bus Drift Into Sea Video: ভয়ঙ্কর ভিডিয়ো, মুম্বইতে আরব সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে গেল বাস, সমুদ্রের জলে দরজা বন্ধ অবস্থায় ভাসছেন যাত্রীরা, প্রাণ বাঁচানোর আর্তি
Bus Drift Into Arabian Sea (Photo Credit: X/Screengrab)

যাত্রী-সহ বাস ভাসছে সমুদ্রে (Arabian Sea)। আরব সাগরের জলে ভেসে যাচ্ছে মিনি বাস (Mini Bus)। আর সেই বাসে রয়েছেন একাধিক যাত্রী। প্রত্যেকে জীবিত এবং বাঁচার জন্য আর্তি জানাচ্ছেন। এবার মুম্বইয়ের (Mumbai) গোরাই সৈকত থেকে এমনই একটি ভিডিয়ো সামনে এল। যেখানে দেখা যায়, যাত্রী বোঝাই বাস ভেসে যাচ্ছে আরব সাগরের জলে।

গোরাই থেকে যখন যাত্রী বোঝাই বাস ভেসে যাওয়ার ভিডিয়ো উঠে আসতে শুরু করে, সেই সময় উপকূলরক্ষী বাহিনী অত্য়াধিক তৎপর হয়ে ওঠে। সেই সঙ্গে যাত্রী বোঝাই বাস উদ্ধার করে নামেন উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। শেষ পর্যন্ত আরব সাগরের জল থেকে যাত্রী বোঝাই বাসটিকে উদ্ধার করে, যাত্রীদের প্রাণ রক্ষা করা হয়।

আরও পড়ুন: Shocking Video: ইউটিউবের চ্যালেঞ্জ নিয়ে ঘন জঙ্গলে হারিয়ে গেলেন মহিলা, তারপর কী হল দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো

জানা যায়, আরব সাগরের পাড় ঘেঁষে ওই বাসটি দাঁড়িয়ে ছিল। সেই সময় প্রচণ্ড গতিতে ঢেউ আসায় সেটিকে ভাসিয়ে নিয়ে যায় সাগরের জলে। তারপরই শুরু হয় ৬ যাত্রীর প্রাণ বাঁচানোর যুদ্ধ।

পুলিশ বাসের চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সাগর পাড়ে বাস রেখে চালক যে কাজ করেছেন দায়িত্ব জ্ঞানহীনের মত, তার বিরুদ্ধে অভিযোগ পুলিশ ফাইল করেছে নিজে থেকেই।

দেখুন সেই ভিডিয়ো যখন আরব সাগরের জলে ভেসে যেতে শুরু করে যাত্রী বোঝাই বাস...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 08, 2025 08:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).