Leopard Viral Video: মাঝরাতে লোকালয়ে চিতা,এক থাবায় তুলে নিল ঘাড়ের মাংস,তারপর...?
ঘটনাটি ঘটেছে হরিদ্বারে। মঙ্গলবার রাতে আচমকাই ওই এলাকায় ঢুকে পড়ে ওই চিতাবাঘটি।
নয়াদিল্লিঃ মাঝ রাতে আচমকা লোকালয়ে ঢুকে পড়ল একটি চিতাবাঘ (Leopard)। ঘুমন্ত কুকুরকে (Dog)সোজা আক্রমণ। গলা লক্ষ্য করে থাবা। আওয়াজ পেয়ে ছুটে এল অন্যান্য কুকুররা। এরপর কুকুরের দলের পাল্টা আক্রমণে শিকার ছেড়ে পালিয়ে গেল চিতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তের ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হরিদ্বারে। মঙ্গলবার রাতে আচমকাই ওই এলাকায় ঢুকে পড়ে ওই চিতাবাঘটি। সেই সময় একটি বাড়ির সামনে শুয়েছিল একটি রাস্তার কুকুর। তাকে আক্রমণ করে চিতাটি। চিতাবাঘের থাবায় প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয়েছে কুকুরটি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
মাঝরাতে লোকালয়ে চিতা,এক থাবায় তুলে নিল ঘাড়ের মাংস,তারপর...?
Kalesh b/w Dogs and Leopard (In Haridwar, a leopard attacked a dog sleeping on the road. It grabbed its neck. Meanwhile, several other dogs came. They attacked the leopard and chased him away)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

