ধারওয়াদ: এক যুবকের আত্মহত্যার ঘটনায় একজন সমকামী (Homosexual) যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) ধারওয়াদ (Dharwad) শহরে।

স্থানীয় সূত্রে জাবা গেছে. অভিযুক্ত পবন বাইলি ও ইয়াসিন রোটিওয়ালা লিভ ইন করত। কিন্তু, গত ১১ অক্টোবর থেকে ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় কেলাগেরি লেক থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর জানা গেছে তিনি সুইসাইড (Homosexual )করেছেন।

পুলিশ সূত্রে খবর, গত আটমাস আগে ইয়াসিন ও পবনের মধ্যে বন্ধুত্ব হয়। পরে পবন ঘোষণা করে যে সে ইয়াসিনকে ভালোবাসে ও সবার সামনে তাকে বিয়ে করবে। এর কিছুক্ষণ বাদে মৃতের তরফ থেকে তাঁর বাবার কাছে একটি ফোন আসে। সেখানে ইয়াসিন নিজের কষ্টের কথা বাবাকে জানায়।  মৃতের বাবার অভিযোগ, পবনই তাঁর ছেলে ইয়াসিনকে মারধর করে আত্মহত্যা করতে বাধ্য করে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)