আই ফোনের Emergency SOS via satellite ফিচার প্রাণ বাঁচল তুষার ঝড়ে বন্দি মানুষের প্রাণ
তুষার ঝড়ের মাঝে দুর্গম পরিস্থিতি থেকে সেই ব্যক্তিকে বাঁচিয়ে দিল আই ফোন ১৪-র মধ্যে থাকা এক বিশেষ ফিচার।
আই ফোন বাঁচিয়ে দিল মানুষের প্রাণ। আই ফোন ১৪-র 'Emergency SOS via satellite'ফিচার এক মার্কিন ব্যক্তিকে একেবারে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করল। সেই মার্কিন ব্যক্তি তুষার ঝড়ের মাঝে এমন এক গ্রামীণ এলাকায় আটকে পড়েছিলেন, যেখানে না ছিল জনপ্রাণী, না ছিল ফোনের সিগন্য়াল। কিন্তু সেই তুষার ঝড়ের মাঝে দুর্গম পরিস্থিতি থেকে সেই ব্যক্তিকে বাঁচিয়ে দিল আই ফোন ১৪-র মধ্যে থাকা এক বিশেষ ফিচার। সেটা এমন এক ফিচার যাতে ফোনের সিগন্যাল না থাকলেও ইউজারের বর্তমান অবস্থান স্যাটেলাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারে।
নোরভিক থেকে কোটজেবু থেকে স্নো মেশিনে যাওয়ার পর তিনি তুষার ঝড়ের মাঝে আটকে পড়েছিলেন। আই ফোনের সেই বিশেষ ফিচারের মাধ্যমে উদ্ধারকারী দল বুঝতে পেরেছিল সেই ব্যক্তি কোথায় আটকে পড়েছেন। অনেক কষ্টে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে অসুস্থ থাকলেও, তিনি এখন ভাল আছেন।
দেখুন টুইট
#Apple iPhone 14 feature "Emergency SOS via satellite" has saved a #US man's life after he became stranded in a rural area. pic.twitter.com/ZKUkIsbAH5
— IANS (@ians_india) December 2, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 02, 2022 07:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

