Centipede Found in Raita: আইআরসিটিসি খাবারে জীবন্ত পোকা! ক্ষুব্ধ রেল যাত্রী
যাত্রীটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে খাবারে মধ্যে জীবন্ত পোকা সাঁতার কাটছে।
নয়াদিল্লি: ভারতীয় রেলের এক যাত্রী আইআরসিটিসি খাবারে (IRCTC Meal) জীবন্ত পোকা খুঁজে পেয়েছেন। যাত্রীটি ভিআইপি এক্সিকিউটিভ খাবারের অর্ডার দিয়েছিলেন, সেই খাবারে পোকা দেখতে পেয়ে তিন বিরক্ত হয়েছেন। এরপর তিনি খাদ্য নিরাপত্তার বিষয়টি তুলে ধরতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যাত্রীটি একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে খাবারে মধ্যে জীবন্ত পোকা সাঁতার কাটছে। যাত্রীটি একটি ফলো-আপ পোস্টে আরও ব্যাখ্যা করেছেন যে তিনি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দ্বারা পরিচালিত একটি ভিআইপি লাউঞ্জে খাওয়ার সময় রাইতার মধ্যে পোকাটি লক্ষ্য করেছিলেন। তিনি আরও বলেন, তাঁর খাবারে পোকা দেখতে পেয়ে তিনি লাউঞ্জে থাকা যাত্রীদের সতর্ক থাকতে বলেন। দেখুন-
Yes, for sure, Indian Railway food quality has improved, now they are serving raita with more protein. https://t.co/YKtUQt7roZ pic.twitter.com/FpJVIKOhBC
— Aaraynsh (@aaraynsh) October 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

