Dog vs Leopard Fight Video: লেপার্ডের থুঁতনি কামড়ে ৩০০ মিটার রাস্তা টেনে নিয়ে গেল কুকুর, বীভৎস অসম লড়াই দেখল নাসিক, ভাইরাল ভিডিয়ো
এবার শুরু হল অসম লড়াই। নাসিকে (Nasik) এবার লেপার্ডের (Leopard) সঙ্গে লড়তে দেখা গেল রাস্তার কুকুরকে (Stray Dog)। শুনতে বেশ কিছুটা অবাক লাগলেও, নাসিকের নিপাডের রাস্তায় যখন কুকুরের সঙ্গে লেপার্ডের লড়াই শুরু হয়, তা অবাক হয়ে দেখতে শুরু করেন মানুষজন। লেপার্ডের বার বার হামলার পরও ভেঙে পড়েনি রাস্তার কুকুরটি। লেপার্ডকে টেনে প্রায় ৩০০ মিটার নিয়ে যায় কুকুরটি। লেপার্ডের থুঁতনি ধরে রাতের রাস্তায় টেনে নিয়ে যেতে শুরু করে কুকুরটি। ৩০০ মিটার লেপার্ডটিকে টেনে নিয়ে যাওয়ার পর অবশেষে সেটিকে ছেড়ে দেয়। কুকুরের কামড় থেকে নিজেকে রক্ষা করে সেখান থেকে তড়িঘড়ি পালিয়ে যায় লেপার্ডটি।
আরও পড়ুন: Leopard Attack Video: পোষ্য কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে ঘাড় মটকে খেল লেপার্ড, ভিডিয়ো দেখলে ভয় পাবেন
দেখুন সেই অসম লড়াইয়ের ভিডিয়ো যেখানে লেপার্ডকে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় একটি কুকুর...
Maharashtra | Video: In Dog vs Leopard Clash In Nashik, An Unlikely Winner pic.twitter.com/7ICRniyBLE
— NDTV (@ndtv) August 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 22, 2025 07:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

