Ahmednagar: কুকুরের ভয়ে পালিয়ে গেল চিতাবাঘ, দেখুন মহারাষ্ট্রের ভিডিয়ো
চিতাবাঘের ভয়ে অনেক পশুপাখি এমনকী মানুষের পালিয়ে যাওয়ার ঘটনা প্রচুর ঘটেছে। কিন্তু, এবার উলটো ঘটনা ঘটল। গৃহপালিত একটি কুকুরের তাড়া ভয়ে লেজ গুটিয়ে পালাল চিতাবাঘ। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরের রাহুরি তালুকের গ্রামীণ এলাকায়।
চিতাবাঘের (Leopard) ভয়ে অনেক পশুপাখি (Animal & Bird) এমনকী মানুষের পালিয়ে যাওয়ার ঘটনা প্রচুর ঘটেছে। কিন্তু, এবার উলটো ঘটনা ঘটল। গৃহপালিত একটি কুকুরের (dog) তাড়া ভয়ে লেজ গুটিয়ে পালাল চিতাবাঘ। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদনগরের (Ahmednagar) রাহুরি (Rahuri) তালুকের গ্রামীণ এলাকায়।
বন দফতর সূত্রে পাওয়া একটি ভিডিয়ো পোস্ট হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে। সেখানে দেখা যাচ্ছে, অন্ধকারে একটি বাড়িতে ঢুকে পড়েছে চিতাবাঘ। আস্তে আস্তে সে যখন ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে তখন তাকে দেখে চিৎকার করতে দেখা যায় বাড়িতে থাকা কুকুরটিকে। যার জেরে লেজ গুটিয়ে পালায় ওই চিতাবাঘটি। আরও পড়ুন: Pune MPSC Student Attack Video: প্রকাশ্য রাস্তায় তরুণীকে অস্ত্র নিয়ে তাড়া, পুনের ভিডিও দেখলে চমকে যাবেন আপনি (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো:
Maharashtra: A dog scared away a leopard that entered the rural area of Rahuri taluka in Ahmednagar.
(Video Source: Forest Department) pic.twitter.com/NkhLcZWmNy
— ANI (@ANI) June 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 29, 2023 12:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

