Cow Attack Video: বৃদ্ধের পিছনে দৌঁড়ে, ফেলে, শিং দিয়ে গুতনো শুরু করল গরু, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

Cow Attack Video: বৃদ্ধের পিছনে দৌঁড়ে, ফেলে, শিং দিয়ে গুতনো শুরু করল গরু, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
Cow, Representational Image (Photo Credit: File Photo)

ফের গরুর হামলা (Cow Attack)। এবারও রাস্তার উপর এক বৃদ্ধের উপর হামলা চালাল গরু। রাস্তার গরুর হামলায় পড়ে যান এক বৃদ্ধ। উত্তরপ্রদেশ থেকে এমনই একটি ভিডিয়ো (Cow Attack Video) সামনে আসে। যেখানে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কল্যাণপুরের রাস্তায় দেখা যায়, এক বৃদ্ধের পিছনে ছুটতে শুরু করে গরু। তারপর শিংয়ে তুলে গরুটি আছাড় মারে ওই বৃ্দ্ধকে। রাস্তার উপর বৃদ্ধ পড়ে গেলেও ছাড়েনি গরুটি। তাঁকে শিং দিয়ে গরুটি গুতনো শুরু করে। যে ভয়াবহ ছবি দেখে আশপাশের লোকজন ছুটে যান। লাঠি দিয়ে কোনওক্রমে সেখান থেকে গরুটিকে তাড়ানো হয়। উত্তপ্রদেশের কল্যাণপুর থেকে এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

রাস্তার পশুদের হামলা যে দিনের পর দিন ধরে বেড়ে যাচ্ছে, তা এই ভিডিয়ো থেকে ফের প্রকাশ্যে এল।

জানা যায়, গরুর হামলায় আহত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

দেখুন রাস্তার উপর এক বৃদ্ধের উপর হামলা চালায় গরু...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 18, 2025 09:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).