চালকের ভুল! রেলওয়ে ট্র্যাকে আটকে গেল গাড়ি; দেখুন মর্মান্তিক ভিডিয়ো

চালকের ভুলে গাড়ি সজোরে গিয়ে ধাক্কা মেরে আটকে গেল রেলওয়ে ট্র্যাকে। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীর ধামানগাঁও রেল স্টেশনে।

চালকের ভুল! রেলওয়ে ট্র্যাকে আটকে গেল গাড়ি; দেখুন মর্মান্তিক ভিডিয়ো

অমরাবতী: চালকের ভুলে গাড়ি সজোরে গিয়ে ধাক্কা মেরে আটকে গেল রেলওয়ে ট্র্যাকে (railway tracks)। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতীর (Amravati) ধামানগাঁও (Dhamangaon) রেল স্টেশনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ির ক্লাচে (clutch) পা দিতে গিয়ে ভুল করে এস্কেলেটারে (accelerator) পা দিয়ে ফেলেছিলেন চালক (driver)। এর ফলে রেলওয়ে স্টেশন থেকে এক ঝটকায় রেলের ট্র্যাকে গিয়ে পড়ে আটকে যায় গাড়িটি। ভাগ্যক্রমে রেলওয়ের নিরাপত্তারক্ষীদের (security personnel) চোখে বিষয়টি পড়ে যায়। তাই বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই গাড়িটিকে রেলওয়ে ট্র্যাক থেকে সরিয়ে আনা সম্ভব হয়। এর ফলে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল (viral) হয়েছে। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 19, 2022 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).