Bihar: ছেলের নাম স্য়ামসং, বাবা-মা আইফোন, স্মার্টফোন; ইনকাম সার্টিফিকেটের আবেদনপত্র দেখে চক্ষু চড়কগাছ
বিহারের (Bihar) জেহানাবাদ জেলায় এক অদ্ভুদ কাণ্ড ঘটে গেল। যেখানে স্যামসং (Samsung) পরিবারের নাম ইনকাম সার্টিফিকেটের আবেদন করা হল। শুনে ভিড়মি খাবেন না। জেহানাবাদে এবার এমনই একটি ঘটনার জেরে কার্যত শোরগোল শুরু হয়েছে। যেখানে ইনকাম সার্টিফিকেটের যে আবেদন করা হয়েছে, সেই আবেদনকারীর নাম দেওয়া হয়েছে স্যামসং। বাবার নাম আইফোন এবং মায়ের নাম লেখা রয়েছে স্মার্টফোন বলে। ভুয়ো নাম, পরিচয় দিয়ে কেন ইনকাম সার্টিফিকেট বের করার আবেদনপত্র করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সঙ্গে ওই ইনকাম সার্টিফিকেটের আবেদনের খবর প্রকাশ্যে আসতেই তার ছবি ভাইরাল হয়ে যায় হু হু করে। বিষয়টি পুলিশের নজরে আসার পর, তা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। কে বা কারা এই আবেদন করেছেন, তা নিয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Viral Video: হাত, পা ছুুড়েও কাজ হল না, অবলীলায় মহিলার সঙ্গে..., দেখুন ভিডিয়ো
দেখুন কীভাবে সেই ভুয়ো নাম, পরিচয় দিয়ে আবেদন করা হল...
"नाम सैमसंग, पिता का नाम आईफोन, माता का नाम स्मार्टफोन"
◆ बिहार में 'सैमसंग' नाम से आय प्रमाण पत्र के लिए आवेदन
◆ जहानाबाद के मोदनगंज प्रखंड कार्यालय को ऑनलाइन आवेदन प्राप्त हुआ#IncomeCertificate | Income Certificate Bihar Samsung pic.twitter.com/pC5nj68ixz
— News24 (@news24tvchannel) July 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

