Snake Inside Shoe: জুতোর ভিতরে ঢুকে সাপ, লাঠি দিয়ে গুঁতো মারতেই ফনা তুলে বেরিয়ে এল; দেখুন ভিডিও
বর্ষাকালে (Monsoon) এমন অনেক জায়গায় সাপ (Snake) ঢুকে বসে থাকে, যা আমরা চট করে ভাবতে পারি না। সেই রকমই একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে একটি সাপকে বুট জুতোর (Shoe) মধ্যে পাওয়া গিয়েছে। ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা (IFS Susanta Nanda)। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা লাঠি দিয়ে জুতোর মধ্যে গুঁতো দিতেই ফনা তুলে বেরিয়ে আসে সাপটি। এটি কী প্রজাতির সেটা ভিডিওতে বোঝা যায়নি। মহিলাকে বলতে শোনা যাচ্ছে, সবসময় জুতো ঝেড়ে পড়তে হবে। না হলে যে কোনও সময় বিপদ আসতে পারে। ভিডিওটির ক্যাপশনে সুশান্ত লিখেছেন, "বর্ষাকালে আপনি তাদের সম্ভাব্য সব থেকে অদ্ভুত জায়গায় পাবেন। সাবধান থাকতে হবে। প্রশিক্ষিত কর্মীদের সাহায্য নিতে হবে।"
দেখুন ভিডিও:
You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.
WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS
— Susanta Nanda IFS (@susantananda3) July 11, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 12, 2022 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

