Crocodile Roams Freely On The Streets: রাস্তায় অবাধে ঘুরছে কুমির, আতঙ্কে দিশেহারা বাসিন্দারা
আবার কুমির নিয়ে আতঙ্ক ছড়াল উত্তরপ্রদেশে। এবার শাহজাহানপুরের একটি নির্জন রাস্তায় স্বাধীন ভাবে ঘুরে বেড়াতে দেখা গেল এক কুমিরকে।
- Read in
- বাংলা
কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের কাটার্নিয়াঘাট অভয়ারণ্য সংলগ্ন ঘাঘরা নদীতে জল ভরার সময়ে এক মহিলাকে জলের মধ্যে টেনে নিয়ে যায় এক কুমির। মৃত্যু হয় সেই মহিলার। আবার কুমির নিয়ে আতঙ্ক ছড়াল উত্তরপ্রদেশে। এবার শাহজাহানপুরের একটি নির্জন রাস্তায় স্বাধীন ভাবে ঘুরে বেড়াতে দেখা গেল এক কুমিরকে (Crocodile Roams Freely on the Streets)। মনে করা হচ্ছে যে বর্ষার জলে ড্রেনের মাধ্যমে চলে এসেছে কুমিরটি। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ভিডিওটি করেন এবং এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটিতেই দেখা যাচ্ছে অন্ধকার নির্জন রাস্তায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে কুমিরটি। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।
দেখুন ভিডিও
शाहजहांपुर में बरसाती नाले से मगरमच्छ बाहर निकल कर सड़क पर चहलकदमी करता नजर आया। मगरमच्छ को सड़क पर देखकर ग्रामीणों में हड़कंप मच गया।#UPRain #ViralVideo @Live_Hindustan pic.twitter.com/RJYS3S24KK
— Hindustan UP-Bihar (@HindustanUPBH) September 7, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 07, 2022 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

