Planetary Alignment 2023: আকাশে দেখা গেল বিস্ময়কর জ্যোতির্বিদ্যার ঘটনা, একই সরলরেখায় একসঙ্গে পাঁচটি গ্রহ (দেখুন ছবি)

আকাশে ভালো করে তাকালে বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল গ্রহের এই সরলরৈখিক অবস্থান লক্ষ্য করা গেছে এবং এই দৃশ্য পৃথিবী থেকে স্পষ্ট দেখা গেছে ।

Planetary Alignment 2023: আকাশে দেখা গেল বিস্ময়কর জ্যোতির্বিদ্যার ঘটনা, একই সরলরেখায় একসঙ্গে পাঁচটি গ্রহ (দেখুন ছবি)
Photo Credit: Twiter@themoonlovepic

মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩) রাতের আকাশে ঘটে গেল এক মহাজাগতিক বিস্ময়কর ঘটনা। একই সরলরেখায় চলে এল সৌরজগতের পাঁচটি গ্রহ। গতকালের আকাশে ভালো করে তাকালে বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল গ্রহের এই সরলরৈখিক অবস্থান লক্ষ্য করা গেছে এবং এই দৃশ্য পৃথিবী থেকে স্পষ্ট দেখা গেছে । এই বিরল জ্যোতির্বিদ্যার ঘটনার (Astronomical Phenomenon)  সময়  বুধ , বৃহস্পতি, ইউরেনাস এবং মঙ্গল গ্রহের সাথে বিশাল শুক্রকে চাঁদের কাছাকাছি সরলরেখায় দেখা গিয়েছিল। সেই সময়, গ্রহগুলির এই অবস্থানটি দেখে মনে হচ্ছিল যেন কোন মুক্তোর মালা। আগামী ১১ এপ্রিল, ২০২৩-এ বুধ, শুক্র, মঙ্গল এবং ইউরেনাসকে আবারো একসঙ্গে দেখা যাবে। চলুন দেখে নেওয়া যাক আশ্চর্যজনক মহাকাশীয় ঘটনার সুন্দর ছবি...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 29, 2023 08:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).