Alien Dead Bodies Found In Peru? এলিয়েনদের কি অস্তিত্ব আছে? মেক্সিকোর বিজ্ঞানীরা সামনে আনলেন হাজার বছর পুরানো ভিনগ্রহীর মৃতদেহ (দেখুন ভিডিও)

অন্যগ্রহেও কি প্রাণীদের বাস! এলিয়েনরা কি সত্যি দুনিয়ায় রয়েছে? এই নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। এরই মধ্যে দুই ভিনগ্রহীর মৃতদেহ সামনে আনলেন বিজ্ঞানীরা

Alien Dead Bodies Found In Peru? এলিয়েনদের কি অস্তিত্ব আছে? মেক্সিকোর বিজ্ঞানীরা সামনে আনলেন হাজার বছর পুরানো ভিনগ্রহীর মৃতদেহ (দেখুন ভিডিও)
Alien Deadbody In Peru Photo Credit: Twitter@IndianTechGuide

অন্যগ্রহেও কি প্রাণীদের বাস! এলিয়েনরা কি সত্যি দুনিয়ায় রয়েছে? এই নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। এরই মধ্যে মেক্সিকান বিজ্ঞানীরা এই কৌতুহলে কিছুটা আলোকপাত করলেন। একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে মেক্সিকোতে দুটি এলিয়েন এর মৃতদেহ পাওয়া গেছে। মেক্সিকান কংগ্রেস একটি অধিবেশনের আয়োজন করেছিল সেখানেই বিজ্ঞানীরা পেরুর কুজকো থেকে উদ্ধার করা দুটি "মানব" নয় এমন দুটি ভিনগ্রহীদের মৃতদেহ প্রদর্শন করেন। প্রতিবেদনে বলা হয়েছে যে ভিনগ্রহের মৃতদেহগুলোর বয়স অন্তত এক হাজার বছর।

মেক্সিকো কংগ্রেসে প্যারানরমাল ইভেন্টটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন  মেক্সিকান সাংবাদিক এবং ইউফোলজিস্ট জেইম মাউসন। যিনি কয়েক দশক ধরে বিজ্ঞানীদের সঙ্গে বহির্জাগতিক সম্পর্কিত ঘটনা তদন্ত করছেন।

মেক্সিকোর কংগ্রেসে ভিন গ্রহের দুই মৃতদেহ উন্মোচনের মুহুর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।দেখুন সেই ভাইরাল ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 13, 2023 03:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).