Zeeshan Siddique: বাবার মৃত্যুর কয়েক দিনের মধ্যেই দলবদল, অজিতের NCP-তে যোগ জিশানের

২০১৯ সালে কংগ্রেসের টিকিটে বান্দ্রা পূর্ব থেকে লড়ে বিধায়ক হয়েছিলেন জিশান। নিজের পুরনো আসনেই এইবার লড়বেন তিনি। তবে কংগ্রেসের বদলে এনসিপি-র টিকিটে।

Zeeshan Siddique: বাবার মৃত্যুর কয়েক দিনের মধ্যেই দলবদল, অজিতের NCP-তে যোগ জিশানের
Baba Siddiqui and Son Zeeshan Siddiqui (Photo Credits: X)

বাবার পথ অনুসরণ করে শরদ পাওয়ারের দল এনসিপি-তে (NCP) যোগ দিলেন জিশান সিদ্দিকি (Zeeshan Siddique)। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট (Maharashtra Assembly Elections 2024)। তার আগেই কংগ্রেসের বহিষ্কৃত নেতে জিশান যোগ দিলেন এনসিপিতে। শুক্রবার সকাল সকাল মহারাষ্ট্রের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) উপস্থিতিতে তাঁর দলে যোগ দিলেন প্রয়াত এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির (Baba Siddique) ছেলে জিশান। আসন্ন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এনসিপি-র টিকিটে বান্দ্রা পূর্ব থেকে লড়বেন তিনি। ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে বান্দ্রা পূর্ব থেকে লড়ে বিধায়ক হয়েছিলেন জিশান। নিজের পুরনো আসনেই এইবার লড়বেন তিনি। তবে কংগ্রেসের বদলে এনসিপি-র টিকিটে।

বাবার মৃত্যুর পর জিশান সিদ্দিকির দলবদল...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).