PIB Fact Check: দেশের বেকার যুবকদের জন্যে মাসিক সাড়ে চার হাজার টাকা ভাতা! প্রধানমন্ত্রীর এই প্রকল্প আদেও কি সত্যি? জানুন

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এও অনুরোধ করা হয়েছে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ইউটিউব চ্যানেল এবং ভিডিও থেকে সাবধান থাকুন। ভবিষ্যতে এই ধরণের বিষয়বস্তু শেয়ার করা এড়িয়ে চলুন।

PIB Fact Check: দেশের বেকার যুবকদের জন্যে মাসিক সাড়ে চার হাজার টাকা ভাতা! প্রধানমন্ত্রীর এই প্রকল্প আদেও কি সত্যি? জানুন
YouTube Channel Claims Govt Is Giving 4,500 Per Month To Unemployed Youth PIB Fact Check (Photo Credits: X)

সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের যুগে দাঁড়িয়ে খবরের চেয়ে ভুয়ো খবর বেশি রটছে। তাই খবর আর মিথ্যা রটনার মধ্যে ফারাক করা মুশকিল। এই যেমন adtechnovation নামের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর 'থাম্বনেল'-এ উল্লেখ রয়েছে, 'প্রধানমন্ত্রী বেকার ভাতা প্রকল্প'-এর অধীনে বেকার যুবকদের প্রতি মাসে ৪৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সত্যিই কি দেশের সমস্ত বেকার যুবকরা মাসিক ভাতা পাবেন? এই খবর আদেও কি সত্যি? না, একেবারেই সত্য নয় এই সংবাদ। পিএইবি ফ্যাক্ট চেকের (PIB Fact Check) তরফে জানানো হয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ভারত সরকার এমন কোনও প্রকল্প পরিচালনা করছে না। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এও অনুরোধ করা হয়েছে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ইউটিউব চ্যানেল এবং ভিডিও থেকে সাবধান থাকুন। ভবিষ্যতে এই ধরণের বিষয়বস্তু শেয়ার করা এড়িয়ে চলুন।

ভুয়ো খবর থেকে সাবধানঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 27, 2025 08:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).