Yellow Warning For Heatwave: তীব্র তাপপ্রবাহে ওড়িশার আরও ১১ টি জেলায় হলুদ সতর্কতা জারি

তাপপ্রবাহের আশঙ্কায় ১৯ ও ২০ এপ্রিল দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ

Yellow Warning For Heatwave: তীব্র তাপপ্রবাহে ওড়িশার আরও ১১ টি জেলায় হলুদ সতর্কতা জারি
Heat Wave (Representational Image/ Twitter)

ওড়িশায় আগামী পাঁচ দিনে তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। সেই তথ্য অনুযায়ী, সোমবার থেকে ওড়িশায় পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং তার উপরে রয়েছে রাজ্যের প্রায় ২৪টি জায়গায়। আজ সেই তালিকায় যুক্ত করা হয়েছে আরও ১১টি জেলায়। সেই জেলা গুলি হল যথাক্রমে, খোর্ধা, কটক, ময়ূরভঞ্জ, কেওনঝাড়, সুন্দরগড়, সম্বলপুর, সুবর্ণপুর, বৌধ, বোলাঙ্গির, দেওগড় ও আঙ্গুল। এছাড়া গঞ্জাম, পুরী, জগত্সিংহপুর ও সম্বলপুর জেলার দু-এক জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কায় ১৯ ও ২০ এপ্রিল দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল (সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি) এবং সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ওড়িশা সরকার।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 19, 2023 03:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).