Yamuna River Water Level Rise: বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে যমুনা নদী, দিল্লির নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা (দেখুন ভিডিও)

Yamuna River Water Level Rise: বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে যমুনা নদী, দিল্লির নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা (দেখুন ভিডিও)
Yamuna Water Level Rise (Photo Credit: X@ANI)

বৃষ্টি বন্ধ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছেনা রাজধানী দিল্লিতে। আজ হাওয়া অফিসের তরফে নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টিতে বিপদসীমা ছুঁইছুঁই যমুনার জলস্তর। যমুনার জলস্তর একটু একটু বাড়তে থাকায় দিল্লির নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  বিগত বেশ কিছু দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে দিল্লি ও লাগোয়া জেলাগুলিতে। এর ফলে যমুনার জলস্তর বাড়ছে। মঙ্গলবার সকালে দিল্লির লোহা পুল, ওল্ড যমুনা ব্রিজ এলাকা থেকে দেখা যায়, যমুনা নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যেই নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন সর্বদাই পরিস্থিতির দিকে নজর রাখছে।

বিপদসীমার কাছে বয়ে চলেছে যমুনাঃ-

টানা বৃষ্টিতে বাড়ল যমুনার জল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 26, 2025 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).