Work Pressure Suicide: অফিসের অতিরিক্ত কাজের চাপ, বলি আরও এক বেসরকারি সংস্থার কর্মী
অফিসের অতিরিক্ত কাজের চাপের জন্যে কয়েকমাস যাবত অবসাদে ভুগছিলেন মৃত যুবক। গত দুমাস হাসপাতালে চিকিৎসাও চলেছিল তাঁর।
দিন কয়েক আগে বহুজাতিক সংস্থা ইওয়াই-এর (EY) এক কর্মীর মর্মান্তিক পরিণতি স্তম্ভিত করেছিল সকলকে। পরিবারের অভিযোগ ছিল, অফিসের কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হন বছর ২৬-এর তরুণী। একই ঘটনা এবার চেন্নাইতেও (Chennai)। বাড়িতে বিদ্যুতের তারের সঙ্গে নিজেকে জড়িয়ে আত্মঘাতী হলেন বছর ৩৮-এর এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। কারণ সেই এক। অফিসের কাজের চাপ (Work Pressure)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে থাঝাম্বুরে ওল্ড মহাবালিপুরম রোডের কাছে বাড়িতে একা ছিলেন ওই ব্যক্তি। সেই সময়েই এমন কাণ্ড ঘটান তিনি। স্ত্রী বাড়ি এসে দেখেন স্বামী বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মেঝেতে পড়ে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, অফিসের অতিরিক্ত কাজের চাপের জন্যে কয়েকমাস যাবত অবসাদে ভুগছিলেন মৃত যুবক। গত দুমাস হাসপাতালে চিকিৎসাও চলেছিল তাঁর।
কাজের চাপের বলি আরও এক বেসরকারি সংস্থার কর্মী...
A software engineer wrapped himself with a live power and self-electrocuted while he was alone at his house in Thazhambur off Old Mahabalipuram Road (OMR) on Thursday night.
Know more 🔗 https://t.co/b41PHFoqJO pic.twitter.com/O4KoBjIM6r
— The Times Of India (@timesofindia) September 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

