দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক (Ticket Checker) হিসাবে রেলের হাতে ১ কোটি টাকা তুলে দিলেন রোজালিন আরোকিয়া মেরি (Rosaline Arokia Mary)। এই পুরো টাকাটা এসেছে বিনা টিকিটে যাত্রীদের (Passenger) জরিমানা করে।  রোজালিন দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক (Ticket Checker) যিনি এই বিপুল পরিমাণ জরিমানা আদায় করেছেন।তার এই কৃতিত্ব সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছে রেল মন্ত্রক। রোজালিন টিকিট পরীক্ষা করছেন, এমন ছবি টুইটারে শেয়ার করে রেল মন্ত্রক  টুইট করে জানিয়েছে,

'নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্যে অবিচল ছিলেন রোজালিন আরোকিয়া মেরি। দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক হিসাবে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা সংগ্রহ করেছেন।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)