Kaziranga National Park: জঙ্গল সাফারিতে গিয়ে জিপ থেকে গণ্ডারের সামনে পড়লেন মা-মেয়ে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সাংঘাতিক কাণ্ড
জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতে গিয়ে সিংওয়ালা গণ্ডারের দেখা পেয়ে দাঁড়িয়ে পড়ে পর্যটক বোঝাই জিপ। গণ্ডারের পাশ কাটিয়ে যাওয়ার সময়ে একটি জিপ আচমকাই গতি বাড়িয়ে দেয়।
অসমের (Assam) কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বেড়াতে গিয়ে প্রাণ হাতে নিয়ে ফিরলেন এক মা এবং তাঁর সন্তান। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে (Kaziranga National Park) জঙ্গল সাফারিতে গিয়ে একেবারে বন্য গন্ডারের (Rhino) সামনে পড়লেন ওই মহিলা এবং তাঁর মেয়ে। জঙ্গলের ভিতর থেকে ভয় ধরানো সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতে গিয়ে সিংওয়ালা গণ্ডারের দেখা পেয়ে দাঁড়িয়ে পড়ে পর্যটক বোঝাই জিপ। গণ্ডারের পাশ কাটিয়ে যাওয়ার সময়ে একটি জিপ আচমকাই গতি বাড়িয়ে দেয়। আর তখনই জিপ থেকে ছটকে পড়ে যান এক মহিলা এবং কোলে থাকা তাঁর মেয়ে। এমন দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু হয় জঙ্গলের মধ্যেই। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বাগোরি রেঞ্জে ঘটনাটি ঘটেছে। গণ্ডারের সামনে পড়ে যাওয়া মা এবং মেয়েকে সুরক্ষিত ভাবে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। কাজিরাঙ্গা প্রশাসন বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভয় ধরানো ভিডিয়ো...
Mother & Daughter Fell Near Rhino
A mother and daughter fell off a safari vehicle in Kaziranga National Park, landing near rhinos. The incident, caught on a tourist's camera, ended safely as both escaped unscathed.#Assam #kaziranga #Safari #Rhinoceros #viral . pic.twitter.com/3lyGiuAngp
— Info Bazzar Net (@infobazzarnet) January 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 06, 2025 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

